Check out your Company Bowl for anonymous work chats.
কেমন হয় যদি ৪০০ বছর আগের পানাম নগর সিটি ঘুরে আসা যায়? কিংবা সিমুলেশন এর মাধ্যমে ভার্চুয়ালি মেডিকেল ট্রেনিং অথবা অপারেশনে পুরো প্রক্রিয়া শিখে ফেলা যায়। এই অসম্ভবকেই সম্ভব করেছে রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমেটেড। প্রতিষ্ঠানটি ইন্টারেক্টিভ টেকনোলজি রিসার্চ এবং ডেভেলপমেন্ট নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তারা এ আর/ভি আর/থ্রি-ডি সিমুলেশন এবং ভিজুয়েলাইজেশন, ক্রস প্ল্যাটফর্ম এপ্লিকেশন ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্টসহ অন্যান্য সকল আইটি সংক্রান্ত কাজ করে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমেটেড তাদের উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে। পুরো দিন ঘিরেই তরুণ বিজ্ঞান প্রেমীরা ভিড় করছিলেন তাদের স্টলে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যাবহারের মাধ্যমে মেডিকেল টেকনোলজির থ্রম্বেক্টমি সার্জারি ও ট্রেনিং সিমুলেশন তৈরি করেছে রোবাষ্ট রিসার্চ অ্যান্ড ডেভেলমেন্ট লিমিটেড, অত্যধুনিক ভিআর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টরা সহজেই সিমুলেশন এর মাধ্যমে সার্জারি ট্রেনিং, থ্রম্বেক্টমি সার্জারির প্রিপারেশন ও বাস্তবধর্মী অপারেশন সুযোগ পাবে। প্রজেক্ট টি হাতে কলমে প্রেক্টিস করার সুযোগ ছিলো এই প্রদর্শনীত।